advertisement
advertisement

পণ্য উৎপাদনের ব্যয় বাড়ছে, উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ণ
পণ্য উৎপাদনের ব্যয় বাড়ছে, উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা

কারখানা

advertisement

প্লাস্টিকের পাইপ ও ফিটিংস, দরজা, আসবাব ইত্যাদি পণ্য উৎপাদন করে ন্যাশনাল পলিমার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্লাস্টিক পণ্যের কাঁচামাল পেট্রোকেমিক্যাল ও দেশে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নিজেদের তৈরি পণ্যের দাম ৪-৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে ন্যাশনাল পলিমারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াদ মাহমুদ প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে পেট্রোকেমিক্যালের দাম ১৫-১৭ শতাংশ বেড়েছে।

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাকের ভাড়া বেড়েছে। লোডশেডিংয়ের কারণে জেনারেটর চালানোর খরচ বাড়ছে। সব মিলিয়ে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় এখন প্লাস্টিক পণ্যের বিক্রি ২০ শতাংশ কম।

এ রকম অবস্থায় পণ্যের দাম বাড়লে বিক্রি আরও ৭-৮ শতাংশ পর্যন্ত কমতে পারে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন শিল্প খাতে ইতিমধ্যে উৎপাদন ব্যয় বাড়তে শুরু করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর