advertisement
advertisement

সাঙ্গু নদীর বুকে রহস্যময় যাত্রা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
সাঙ্গু নদীর বুকে রহস্যময় যাত্রা

যে বান্দরবান দেখেনি, সে আসলে বাংলাদেশের আসল রূপ দেখেনি।

advertisement

নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দুর্গম বান্দরবানের থানচি উপজেলা। ২০২৩ সালের শীতকালে ভ্রমণ করার সুযোগ হয়েছিল সেখানে।

অনেক অদেখা জিনিসকে নতুনভাবে দেখা এবং আগে দেখা জিনিসগুলোকে নতুন রঙে দেখার যে রোমাঞ্চকর অভিজ্ঞতা, তা আসলেই অতুলনীয় এবং জীবনে সঞ্চয় করে রাখার মতো।গহিন বান্দরবানে লুকিয়ে থাকা বিভিন্ন ঝরনা, ঝিরিপথ, খুম এবং দানবসদৃশ পাহাড় দেখার পর অনুভূতি অনেকটা এমন ছিল—‘এগুলোই প্রিয় জন্মভূমি বাংলাদেশের রূপ, রং এবং লাবণ্য।’ এ জন্যই হয়তো একটা কথা প্রায়ই বলা হয়ে থাকে, ‘যে বান্দরবান দেখেনি, সে আসলে বাংলাদেশের আসল রূপ দেখেনি।’সাঙ্গু নদীর সৌন্দর্যতবে দুর্গম বান্দরবানের রূপ ও লাবণ্য দেখার বিষয়টি একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে ভিন্ন রকম হতে পারে।

সাধারণত যাঁরা পর্যটক হিসেবে পাহাড়ে ঘুরতে যান, তাঁদের চোখ বেশির ভাগ ক্ষেত্রেই বিমোহিত হয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর