সালামান খান ও রিচা চাড্ডা। কোলাজ
বয়স, ওজন, চেহারা কিংবা সন্তান জন্ম দেওয়ার পর শরীরে পরিবর্তন—তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের যেন শেষ নেই। বিশেষ করে নারী তারকাদের ক্ষেত্রে শরীর নিয়ে কটাক্ষ আরও বেশি দেখা যায়।
এবার এমন ট্রলিং ও বডি শেমিংয়ের বিরুদ্ধে কথা বলায় সালমান খানের প্রশংসা করেছেন অভিনেত্রী রিচা চাড্ডা।‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক ‘উইকেন্ড কা ভার’ পর্বে সালমান খান কাউকে নির্দিষ্ট করে নাম না নিয়েই অনলাইন ট্রলিংয়ের প্রবণতা নিয়ে কথা বলেন। তাঁর মন্তব্যে উঠে আসে মানুষের ওজন, চেহারা, পরিবার, হাসি, ক্যারিয়ারে ব্যর্থতা এমনকি মা হওয়ার মতো বিষয় নিয়েও কটাক্ষ করার প্রবণতা।সালমান বলেন, ‘কেন ট্রল করতে চান?
কারও ওজন নিয়ে, চেহারা নিয়ে, পরিবার নিয়ে, কারও হাসি নিয়ে, কারও ছবি ফ্লপ হওয়া নিয়ে, কারও মা হওয়া নিয়ে—এসব করে আপনারা আসলে নিজেদের পারিবারিক শিক্ষাই প্রকাশ করছেন।’ সালমানের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।