পিয়েরে দ্য ফার্মা
১৬৩৭ সাল। ফ্রান্সের এক শৌখিন গণিতবিদ আরেক প্রাচীন গ্রিক গণিতবিদ ডায়োফ্যান্টাসের অ্যারিথমেটিকা বইটি পড়ছিলেন। তিনি পেশায় একজন বিচারকও বটে। পড়তে পড়তে বইয়ের পাতার একেবারে কোনায় তিনি একটি ছোট্ট নোট লিখলেন।
সেখানে একটি সমীকরণের কথা উল্লেখ করে তিনি দাবি করলেন, ‘আমি এই সমীকরণের সত্যিকারের চমৎকার একটি প্রমাণ পেয়েছি, কিন্তু বইয়ের মার্জিনে জায়গা এতই কম যে সেটা আর বিস্তারিত লিখতে পারলাম না।’পিয়েরে দ্য ফার্মাইতিহাসের সবচেয়ে বড় রসিকতা হয়তো এটাই! মার্জিনে জায়গা না থাকার ওই একটা নির্দোষ অজুহাতের কারণে পৃথিবীর বাঘা বাঘা গণিতবিদদের পরের সাড়ে তিন শ বছর এর সমাধান করতে ঘাম ছুটে গিয়েছিল।
শত শত বছর ধরে কত মানুষের জীবন-যৌবন কেটে গেছে ওই এক লাইনের প্রমাণের খোঁজে!যে মানুষটি এই রসিকতা করেছিলেন, তাঁর নাম পিয়েরে দ্য ফার্মা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।