advertisement
advertisement

ব্যায়াম ছাড়াই সনা বাথে হবে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
ব্যায়াম ছাড়াই সনা বাথে হবে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ

advertisement

কেবল বসে থেকেই হবে কার্ডিওভাস্কুলার ওয়ার্ক আউট। শরীরের কোনো অংশ নড়ছে না, ঘাম ঝরছে ঠিকই, কিন্তু পেশিকে কোনো কাজ করতে হচ্ছে না। বাইরে থেকে দেখলে এটি নিছক বিশ্রাম নেওয়ার মতো মনে হলেও। শরীরের ভেতরে তখন চলছে বেশ কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন।সনা বাথে তীব্র গরমে শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করে। হৃদ্স্পন্দন বেড়ে যায়, রক্তনালিগুলো প্রসারিত হয় এবং শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচল বাড়ে।

গবেষণায় দেখা গেছে, সনায় থাকার সময় হৃদ্যন্ত্রের ওপর যে ধরনের চাপ তৈরি হয়, তার কিছুটা মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের সময় দেখা প্রতিক্রিয়ার সঙ্গে তুলনীয়।গরমের মধ্যে শরীর আসলে কী করছে?সনার উচ্চ তাপমাত্রায় শরীরকে ঠান্ডা রাখতে রক্ত ত্বকের কাছাকাছি বেশি পরিমাণে প্রবাহিত হয়। একই সঙ্গে হৃদ্স্পন্দন বাড়ে এবং রক্তনালি প্রসারিত হয়।

একটি গবেষণায় দেখা গেছে, সনায় থাকার সময় হৃদ্স্পন্দন উল্লেখযোগ্যভাবে বেড়েছিল এবং গবেষকেরা এর হৃদ্যন্ত্রের ওপরের চাপকে প্রায় ৬০ থেকে ১০০ ওয়াটের মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের সঙ্গে তুলনা করেছেন।আপনি সনায় বসে থাকলেও শরীর পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় থাকে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর