advertisement
advertisement

সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডি, জেনে নিন তথ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডি, জেনে নিন তথ্য

সমাবর্তন অনুষ্ঠান

advertisement

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কেএইউএসটি) ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে পিএইচডি প্রোগ্রামে আবেদন চলছে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন, স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন সুবিধা পাবেন। প্রথম ধাপের আবেদনের শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

তবে ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারের জন্য বর্তমানে পিএইচডি প্রোগ্রামের আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রথম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে ৮ নভেম্বর ২০২৬। স্প্রিং সেমিস্টারের ক্লাস শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৭।সৌদি আরবের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। একে সংক্ষেপে কাউস্ট বলে। এটি গবেষণাধর্মী বেসরকারি বিশ্ববিদ্যালয়।

২০০৯ সালে সৌদি আরবসহ বিশ্ববাসীর জন্য বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, অর্থনৈতিক উন্নতি ও সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কাউস্ট প্রতিষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর