জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার গতকাল মঙ্গলবার বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে। লঞ্চমালিকেরা কিলোমিটারে ১৭-২০ শতাংশ বাড়তি ভাড়া আদায়ের ঘোষণা দিয়েছেন। ট্রাকচালকেরাও বাড়তি ভাড়া নিচ্ছেন। সব মিলিয়ে পাঁচ মাস পর আবারও ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপে পড়ছে মানুষ। যাত্রীবাহী যানবাহনের বাড়তি ভাড়া সরাসরি জনগণের পকেট থেকে যাচ্ছে। অন্যদিকে পণ্য পরিবহনের বাড়তি ব্যয়ের চাপ প্রথমে বহন করছেন ব্যবসায়ী-আড়তদারেরা।
শেষ পর্যন্ত এই চাপ পড়ছে নিত্যপণ্যের বাজারে। মানুষকে বাড়তি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে।সরকার গত রোববার রাতে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে। পাঁচ মাস আগে গত এপ্রিলে বাড়ানো হয়েছিল ১৫ থেকে ২০ টাকা। তখন বাসভাড়া বেড়েছিল কিলোমিটারে ১১ পয়সা। বেড়েছিল ট্রাকভাড়াও। পাঁচ মাসে দুই দফায় ডিজেলের মূল্য বেড়েছে লিটারে ৩৫ টাকা। ডিজেলের দাম বাড়লে এর প্রভাব সব শ্রেণির মানুষের ওপর পড়ে।
কারণ, যাত্রীবাহী বাস, ট্রেন, লঞ্চ, পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান, জাহাজসহ প্রায় সব যানবাহনই ডিজেলে চলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।