সম্পাদকীয়
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নতুন কোনো সমস্যা নয়। কিন্তু বছরের পর বছর ধরে সমস্যাটি চলতে থাকলেও এর স্থায়ী সমাধান হচ্ছে না। এবার জুলাই মাসের অব্যাহত বৃষ্টিতে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার অন্তত ১০০টি গ্রাম প্লাবিত হয়েছে। তিন মাস ধরে লক্ষাধিক মানুষ পানিবন্দী। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে উঁচু সড়কে আশ্রয় নিয়েছে। কোথাও ঘরের ভেতর পানি, কোথাও উঠানে হাঁটুপানি। ঘরের মধ্যে মাচা তৈরি করে বসবাস করতে হচ্ছে।
গবাদিপশু ও পরিবারের সদস্যদের নিয়ে সড়কের ওপর মানবেতর জীবন কাটাচ্ছেন অনেকে। অথচ এ পরিস্থিতি যেন কর্তৃপক্ষের কাছে নতুন কোনো ঘটনা নয়।ভবদহের জলাবদ্ধতার প্রধান কারণও অজানা নয়। পলি জমে মুক্তেশ্বরী, শ্রী, হরি ও টেকা নদীর নাব্যতা কমে যাওয়ায় পানিনিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। ভবদহ স্লুইসগেট দিয়ে ৫৪টি বিলের পানি নিষ্কাশিত হওয়ার কথা থাকলেও নদীগুলোর নাব্যতা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারে না।
ফলে সামান্য ভারী বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।