দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ শিক্ষাবৃত্তিসহ পিএইচডির সুযোগ পেয়েছেন ইকবাল হোসেন
ইকবাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দক্ষিণ কোরিয়ার কোরিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কেআইএসটি) পিএইচডি করবেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে কোরিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। পিএইচডি করাকালীন তাঁর টিউশন ফি, থাকা-খাওয়া, চিকিৎসাসহ প্রয়োজনীয় খরচ বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ছাড়া তাঁকে মাসে ১ লাখ ৬৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।স্নাতক দ্বিতীয় বর্ষে সিজিপিএ ছিল ২ দশমিক ৮৯। তখন বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন ইকবাল হোসেন। তবে তিনি থেমে যাননি। এর পর থেকেই গবেষণায় যুক্ত হয়েছেন। আইইএলটিএস দিয়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন।
শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ পেয়েছেন তিনি।ইকবাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।