সেঞ্চুরির পর এভাবেই উদ্যাপন করেন অভিষেক শর্মা
এই তো কয়েক দিন আগের কথা। ১৭ সেপ্টেম্বর মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। আফগানিস্তানের বিপক্ষে তাঁর এই সেঞ্চুরিটি পূর্ণ সদস্যদেশগুলোর ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সেই অভিষেকই এখন শূন্য করে আলোচনায়।কাল জাপানের বিপক্ষে ম্যাচে প্রথম বলে আউট হয়েছেন। যা চলতি বছরে সব ধরনের টি-টুয়েন্টিতে অভিষেকের দশম শূন্য।
এক বছরে টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড এখন অভিষেকেরই। ৪২ ইনিংসে ১০ বারই শূন্য রানে ফিরেছেন অভিষেক। ফিফটি আছে ১০টি, সেঞ্চুরি ২টি।এক বছরে সর্বোচ্চ শূন্যের তালিকায় অভিষেকের পরই আছেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৯ সালে আফগানিস্তানের এই ক্রিকেটার ৯ বার শূন্য রানে আউট হয়েছিলেন। রশিদ অবশ্য দাবি করতে পারেন, তাঁর প্রধান কাজ তো আর ব্যাটিং নয়!
টি-টুয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ শূন্যের তালিকায় শীর্ষ পাঁচে আছেন শাদাব খান, হার্শেল গিবস ও সুনীল নারাইন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।