advertisement
advertisement

সংবর্ধনা শেষে শিশুদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
সংবর্ধনা শেষে শিশুদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা

উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি

advertisement

দিনটি ছিল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। আকাশে হালকা রোদ, শহরের বাতাসে যেন উৎসবের আমেজ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছিল শিখো-প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। উচ্ছ্বাসে ভরা শিক্ষার্থীরা ভিড় জমিয়েছিল হলে, হাতে পেল ক্রেস্ট, সার্টিফিকেট আর স্মৃতিময় কিছু মুহূর্ত।একই সময়ে এই আয়োজনের আনন্দ ছড়িয়ে পড়ল আরও কিছু মানুষের মধ্যে। রেজিস্ট্রেশন করা কিছু শিক্ষার্থী না আসায় তাদের খাবারগুলো বেঁচে যায়।

সেই অবশিষ্ট খাবার সিলেটের পথে পথে থাকা ছোট্ট শিশুদের উপহার দিয়েছেন মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরা।পথচারীদের মধ্যেও খাবার বিতরণ করা হয়খাবার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে তাদের মধ্যেও।

এ উদ্যোগ শুধু খাবার বিতরণ নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মানবিকতা ও দায়িত্ববোধের একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে।বন্ধুরা বলেন, একটি আয়োজনের অবশিষ্ট খাবারও কারও জন্য হতে পারে একবেলার আনন্দ ও তৃপ্তির কারণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর