advertisement
advertisement

অদিতি–সিদ্ধার্থর অন্তরঙ্গ দৃশ্যে বডি ডাবল ব্যবহার না করার কারণ জানালেন পরিচালক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ণ
অদিতি–সিদ্ধার্থর অন্তরঙ্গ দৃশ্যে বডি ডাবল ব্যবহার না করার কারণ জানালেন পরিচালক

‘লাস্ট স্টোরিজ ৩’–এ অদিতি ও সিদ্ধার্থ। আইএমডিবি

advertisement

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের অস্বস্তি নতুন কিছু নয়। তবে একসময় এমন দৃশ্য ধারণের আগে নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিজেদের মধ্যেই অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতে হতো। ফলে পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে উঠত। এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজ। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এর নিজের অংশ নিয়ে কথা বলার সময় পুরোনো সেই অভিজ্ঞতা সামনে আনেন বিশাল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিশাল জানান, এখন শুটিংয়ের পরিবেশ অনেকটাই বদলেছে। বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে ‘ইন্টিমেসি ডিরেক্টর’ বা ঘনিষ্ঠ দৃশ্যের সমন্বয়কের উপস্থিতি অভিনেতা ও নির্মাতাদের জন্য কাজটি অনেক সহজ করে দিয়েছে।বিশালের ভাষায়, এই পেশাজীবীরা সেটে এমন দৃশ্যের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে অভিনেতাদের নিজেদের মধ্যে সরাসরি অস্বস্তিকর আলোচনা করতে হয় না।

বিশাল বলেন, ইন্টিমেসি ডিরেক্টররা ‘সেটে জীবনকে অনেক স্বস্তিদায়ক করে তুলেছেন’।‘লাস্ট স্টোরিজ ৩’-এ বিশালের অংশে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর