ইংরেজি দৈনিক দ্য নিউ এজ ৯ মে ২০২৫ ‘Bangladesh interim govt chief Yunus under criticism over privileges’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশ করেছিল। তা থেকে সংক্ষেপিত ভাবানুবাদ।নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ পরিবারের কয়েকটি প্রতিষ্ঠান সরকারি অনুমোদন ও অন্যান্য সুবিধা পেয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
সুবিধাগুলো হলো: গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনজনশক্তি রপ্তানির লাইসেন্সডিজিটাল ওয়ালেট সেবার অনুমোদনগ্রামীণ ব্যাংকে সরকারের অংশীদারি কমানোপাঁচ বছরের কর অব্যাহতি পুনর্বহাল ২ সেপ্টেম্বর ২০২৪: গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কাজ করার অনাপত্তি সনদ পায়। এর ফলে পিএসপি লাইসেন্স পাওয়ার পথ তৈরি হয়।
গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম বলেন, তাঁরা ২০২১ সালের নভেম্বরে আবেদন করেছিলেন এবং প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।