এই মৌসুমে গুলেরের পা থেকে এসেছে ২৮টি গুরুত্বপূর্ণ পাস, যা লা লিগায় যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক বিরতি শুরু হয়ে গেছে। এদিকে ইউরোপের ক্লাব ফুটবলেও নতুন মৌসুমের খেলা হয়ে গেছে মাসখানেকের মতো। লা লিগায় তো ম্যাচের হিসাবে মৌসুমের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পথ পাড়ি দেওয়া শেষ।তো কেমন হলো এই সময়ে জোসে মরিনিওর অধীন রিয়াল মাদ্রিদের নতুন করে পথচলা?সাত ম্যাচের পাঁচটিতে জয় এসেছে। কিলিয়ান এমবাপ্পের গোলক্ষুধা চোখ জুড়িয়েছে।
কিন্তু রিয়াল মাদ্রিদকে তো আর বার্নাব্যুতে মালাগার মতো দলকে উড়িয়ে দেওয়ার ক্ষমতায় মাপা হয় না। আসল পরীক্ষা ছিল রিয়াল বেতিস ও আতলেতিকো মাদ্রিদের মাঠে। সেই কঠিন দুটি অ্যাওয়ে ম্যাচে ধাক্কা খেয়ে আবার ভেসে উঠেছে পুরোনো ক্ষত।চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন ভালভের্দেএমন একটা নড়বড়ে সূচনা হয়তো মেনে নেওয়া যেত, যদি না চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ঝড়ের গতিতে সবাইকে পিষে ফেলত।
হান্সি ফ্লিকের অপরাজিত দলটা এরই মধ্যে চতুর্থ রিয়ালের চেয়ে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।