advertisement
advertisement

চার বছর ধরে চড়া বাজার, দরকার ভিন্ন উদ্যোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
চার বছর ধরে চড়া বাজার, দরকার ভিন্ন উদ্যোগ

advertisement

ঢাকায় যত মাছ আসে, তার বড় অংশের উৎস ময়মনসিংহ। জেলার ত্রিশাল উপজেলার ব্যবসায়ী আলী হোসেন ১৫ বছর ধরে সেখান থেকে মাছ ঢাকায় নিয়ে পাইকারি বাজারে বিক্রি করেন। আলী হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, তিনি পানিভর্তি ড্রামে করে একটি ট্রাকে ৪০ মণের মতো মাছ নিতে পারেন। গত রোববার জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোয় ট্রাকভাড়া বেড়েছে দুই হাজার টাকা।হিসাব করে দেখা যায়, কেজিতে বাড়তি ভাড়া লাগছে দেড় টাকার কম।

কিন্তু ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে দেখা যায়, চাষের মাছের কেজি আগের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি চাইছেন বিক্রেতারা। কৃষি মার্কেটের মাছ বিক্রেতা চয়ন চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, তাঁরা মিরপুর ৬ নম্বর বাজার থেকে ছোট ট্রাকে করে মাছ নিয়ে আসেন। সেই ট্রাকের ভাড়া ১ হাজার থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে। পাইকারি বিক্রেতারাও আগের চেয়ে কিছু বেশি দাম চাইছেন।

সব মিলিয়ে মাছের দাম বেড়েছে।হিসাব করে দেখা যায়, কেজিতে বাড়তি ভাড়া লাগছে দেড় টাকার কম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর