advertisement
advertisement

বাধা পেরিয়ে এগোচ্ছে মেয়েরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
বাধা পেরিয়ে এগোচ্ছে মেয়েরা

মীনা

advertisement

বাল্যবিবাহ, দারিদ্র্যসহ নানা কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায় মেয়েদের। ২০২৫ সালে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। ১৩ শতাংশ নারীর বিয়ে হয়েছে ১৫ বছরের আগে।সুমাইয়া (১৬) আর সোমা (১৪) দুই বন্ধু। কমলাপুর স্টেশনে থাকে। সুমাইয়ার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। কত বছর আগে স্টেশনে এসেছে, মনে করতে পারে না। সুমাইয়া বলল, ‘আমি আর আমার বোন লুকাইয়া আইয়া পড়ছিলাম।

বাড়িতে সৎ মায়ে মারে।’ সুমাইয়ার বড় বোন আবার ভৈরবে ফিরে গেছে। বোনের সঙ্গে স্কুলে যাওয়ার স্মৃতি মনে করে সুমাইয়া বলল, ‘আমার বড় বইনে টু পর্যন্ত পড়ছে। আমি ওয়ানে পড়ছি। পরীক্ষা দেই নাই দেইখা আমার নাম কাইটা দিছে।’সোমার গল্পও প্রায় একই রকম। সোমার বাড়ি হবিগঞ্জে। এক বছর ধরে কমলাপুর স্টেশনে আছে। দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়া হয়নি। স্টেশনে আসার পর কিছুদিন ‘মজার ইশকুল’–এ গিয়েছিল।

কথায় কথায় সোমা জানাল, সে মুঠোফোনে মীনা কার্টুন দেখেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর