কারাগার
ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দী গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁরা হলেন তোফাজ্জল ওরফে পলাশ (৩৮) ও ইফতেখার মাহমুদ (৩৬)।কারা সূত্র জানায়, গতকাল রাতে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে বন্দী তোফাজ্জল ওরফে পলাশকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তোফাজ্জাল রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আলী হোসেন।এর আগে ১৯ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে বন্দী ইফতেখার মাহমুদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
ইফতেখার রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগে থাকতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।