advertisement
advertisement

মামদানিকে নিয়ে উদ্বেগ, নেতানিয়াহুর ফ্লাইট নামবে না নিউইয়র্কে 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
মামদানিকে নিয়ে উদ্বেগ, নেতানিয়াহুর ফ্লাইট নামবে না নিউইয়র্কে 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

advertisement

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজ বৃহস্পতিবার। তবে তাঁকে বহনকারী উড়োজাহাজটি নিউইয়র্কে নামবে না বলে জানিয়েছে ইসরায়েলের একটি সংবাদমাধ্যম।

কারণ, অবতরণের সঙ্গে সঙ্গে মেয়র জোহরান মামদানি উড়োজাহাজটিকে বিমানবন্দর ছেড়ে যাওয়ার নির্দেশ দিতে পারেন বলে আশঙ্কা ইসরায়েলের কর্মকর্তাদের।ইয়েদিওথ আহরোনথ নামের ওই সংবাদমাধ্যম জানিয়েছে, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের বদলে নেতানিয়াহুর উড়োজাহাজ অবতরণ করতে পারে নিউজার্সি অঙ্গরাজ্যের কোনো সামরিক ঘাঁটি বা ওই অঙ্গরাজ্যের নিউআর্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে।

এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে খুবই কম সময় নিউইয়র্কে থাকবেন নেতানিয়াহু।নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিযুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ২০২৪ সালের নভেম্বর মাসে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর