আবহাওয়া অধিদপ্তর
ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজ বৃহস্পতিবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না–ও হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি গতকাল বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করে।
এখন এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও এর কাছাকাছি ওডিশা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।