‘টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যটন খাতে বিনিয়োগ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) খালিদ আহমেদ, মুতাসিম বিল্লাহ ফারুকী, আব্দুর রউফ, ম্যাক্স টুনন ও জাবেদ আহমেদ। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে
‘টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যটন খাতে বিনিয়োগ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনার আয়োজক বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও প্রথম আলো।নীতি, বিনিয়োগ, অবকাঠামো ও সমন্বয়ের ঘাটতিতে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগছে না।
টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ, পরিবেশ সংরক্ষণ, দক্ষ জনবল ও পর্যটনকেন্দ্রের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি দেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন তাঁরা।‘টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যটন খাতে বিনিয়োগ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন আলোচকেরা।
গতকাল বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।