এলা ল্যাংলি। এএফপি
টানা ২৩ সপ্তাহ বিলবোর্ডের শীর্ষে থাকা—সংগীতের ইতিহাসে এমন নজির খুব বেশি নেই। সেই বিরল রেকর্ডই গড়লেন মার্কিন গায়িকা এলা ল্যাংলি। তাঁর জনপ্রিয় গান ‘“চুজিন” টেক্সাস’ বিলবোর্ড হট ১০০-র এক শীর্ষে টানা ২৩ সপ্তাহ অবস্থান করে ভেঙে দিয়েছে মারায়া কেরির দীর্ঘদিনের রেকর্ড। ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ দিয়ে রেকর্ডটি করেছিলেন মারায়া কেরি। ১৯৯৪ সালে প্রকাশিত গানটি মোট ২২ সপ্তাহ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে ছিল।
গত সপ্তাহে কেরির গানটিকে ধরে ফেলে যৌথভাবে রেকর্ডটির মালিক হয় ‘“চুজিন” টেক্সাস’। আর এবার ২৩তম সপ্তাহে এককভাবে রেকর্ডের মালিক হলো এলা ল্যাংলির গান। তবে রেকর্ডটি কত দিন ল্যাংলির দখলে থাকবে, সেটাই প্রশ্ন। কারণ, বড়দিনের মৌসুম এলেই প্রতিবছর আবার চার্টের শীর্ষে উঠে যায় কেরির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’। ফলে বছরের শেষ দিকে গানটি আবার এক নম্বরে ফিরলে কেরির সামনে রেকর্ড পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে।
তবে সেই সময় আসার আগেই ল্যাংলির গানটি আরও কয়েক সপ্তাহ শীর্ষে থাকলে ব্যবধান আরও বাড়বে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।