advertisement
advertisement

কলম্বাস চিড়িয়াখানায় বনোবোর মুখোমুখি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
কলম্বাস চিড়িয়াখানায় বনোবোর মুখোমুখি

কলম্বাস চিড়িয়াখানা—বনোবোর চোখে চোখ রেখে, বিস্ময়ভরা দৃষ্টিতে মুখোমুখি দাঁড়িয়ে

advertisement

১৫-২০ সেপ্টেম্বর, ২০২৬। আমরা ঘুরে এলাম যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের কলম্বাস। আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাস। উপলক্ষ—আমাদের দীর্ঘদিনের বন্ধু সিভিল ইঞ্জিনিয়ার হাসান রেজা ও পুষ্টিবিশেষজ্ঞ শারমিন হোসেন রিতার আতিথ্য গ্রহণ। তাঁরা দুজনেই নিজ নিজ কর্মজীবনে প্রতিষ্ঠিত। তাঁদের একমাত্র মেয়ে সানিলা। সেও একজন মেধাবী নব্য-প্রকৌশলী, চাকরি করে ওয়াশিংটন ডিসিতে। সানিলাও এসেছে আমাদের মাঝে যোগ দিতে।

প্রবাসের ব্যস্ত জীবনের মধ্যেও বন্ধুত্বের যে উষ্ণতা তাঁরা ধরে রেখেছেন, তাঁদের বাড়িতে এসে আবার তা অনুভব করলাম। কয়েকটি দিন বন্ধুদের সঙ্গে গল্প, স্মৃতিচারণা আর ঘোরাঘুরির মধ্য দিয়ে কাটবে—এটাই ছিল আমাদের পরিকল্পনা। কলম্বাসে রয়েছে ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ফ্র্যাঙ্কলিন পার্ক কনজারভেটরি ও বোটানিক্যাল গার্ডেন, বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্র (COSI) এবং বিশ্বখ্যাত কলম্বাস চিড়িয়াখানা।

এ ছাড়া সায়োটো নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা মনোরম ‘সায়োটো মাইল’ পার্কের সবুজ পরিবেশ ও শহুরে সৌন্দর্য কলম্বাসকে একটি দারুণ বাসযোগ্য ও পর্যটনবান্ধব শহর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।পাথরের পাতায় লেখা পৃথিবীর আত্মজীবনীআমার বন্ধু-পরিবার ওহাইওর শান্ত, ছিমছাম শহর পাওয়েলের এক স্বপ্নিল বাড়িতে বাস করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর