advertisement
advertisement

কোন পাখির গান সবচেয়ে মধুর, জানা গেল গবেষণায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
কোন পাখির গান সবচেয়ে মধুর, জানা গেল গবেষণায়

কমন ব্ল্যাকবার্ড বা ইউরেশীয় ব্ল্যাকবার্ডের গানেই মুগ্ধ মানুষ

advertisement

সকালবেলা ঘুম ভাঙতেই দূর থেকে ভেসে আসে পাখির ডাক। কোনো কোনো পাখির ডাক শুনলে মনটা শান্ত হয়ে আসে। আবার কোনো পাখির ডাক কর্কশ লাগে। এমন ভালো লাগা–কর্কশ লাগার কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে?এ প্রশ্নের উত্তর খুঁজতে পাখির গান গাওয়া নিয়ে পরীক্ষা চালিয়েছেন জার্মানির টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গবেষণার আওতায় ৮৪ জনকে শোনানো হয়েছে ১২৩ প্রজাতির বুনো পাখির গান। জানতে চাওয়া হয়, কোন গান কতটা আনন্দদায়ক বা মধুর।

এরপর ৫–এর মধ্যে প্রতিটি গানকে নম্বর দিতে বলা হয়।এ ক্ষেত্রে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ইউরেশীয় ব্ল্যাকবার্ড, গড়ে ৪ দশমিক ৫২। আর সবচেয়ে কম, মাত্র ১ দশমিক ৩২ নম্বর পেয়েছে লক্ষ্মীপ্যাঁচা বা বার্ন আউলের ডাক।তবে গবেষণার আসল চমক শুধু কোন পাখি প্রথম হয়েছে, তা নয়। মানুষের কানে কোনো পাখির গান কেন মধুর লাগে, তারও কিছু সূত্র খুঁজে পেয়েছেন গবেষকেরা।

১ সেপ্টেম্বর ফ্রন্টিয়ার্স সাময়িকীতে গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে।এ–সংক্রান্ত গবেষণা নিবন্ধের প্রধান লেখক ও টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী নাদিন কালব বলেন, পাখির গান উপভোগ করার বিষয়টি শুধু মানুষ কী শুনছে, তা জানার ওপর নির্ভর করে না; এর সঙ্গে আরও মৌলিক কিছু বিষয় জড়িত থাকে।গবেষণায় ৮৪ জন অংশ নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর