advertisement
advertisement

কক্সবাজারের পোপা শুঁটকি রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, হংকং ও চীনে, কেন এত চাহিদা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
কক্সবাজারের পোপা শুঁটকি রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, হংকং ও চীনে, কেন এত চাহিদা

পোপা শুঁটকির কারখানায় কাজে ব্যস্ত নারী শ্রমিকেরা। সম্প্রতি কক্সবাজারের উত্তর নুনিয়াছটায় ‘সাগর ফিশ এক্সপোর্ট’ কারখানায়

advertisement

কক্সবাজার উপকূলে উৎপাদিত পোপা শুঁটকি রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, হংকং ও চীনে। পোপা শুঁটকি দিয়ে তৈরি সুস্বাদু স্যুপ ও খাদ্যের চাহিদা রয়েছে সেসব দেশে। এ ছাড়া পোপা মাছের শুকনা পটকা (বায়ুথলি) ও আঁইশ কোলাজেন তৈরিতে ব্যবহৃত হয়—প্রসাধন ও ওষুধশিল্পে যার ব্যাপক চাহিদা রয়েছে। গত বছর শহরের উত্তর নুনিয়াছটার একটি কারখানা (ফিশ ফ্যাক্টরি) থেকে ৬ কোটি টাকা দামের ৭০ মেট্রিক টন পোপা শুঁটকি তিন দেশে রপ্তানি হয়েছে।

চলতি বছর রপ্তানি হওয়ার কথা রয়েছে ৮০ মেট্রিক টনের মতো। তবে কয়েক মাস ধরে মাছ আহরণ কমে যাওয়ায় রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না, সে আশঙ্কাও রয়েছে। দেশের সর্ববৃহৎ শুঁটকি উৎপাদনের মহালটি গড়ে উঠেছে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরাটেক উপকূলে। এক যুগ ধরে এখানে শুঁটকি উৎপাদনের প্রায় ৭০০টি মহাল গড়ে উঠেছে। গত বছর মহালগুলোতে অন্তত ৩০০ কোটি টাকার শুঁটকি উৎপাদিত হয়েছে।

সমুদ্র থেকে ধরে আনা লাক্ষা, মাইট্যা, পোপা, লইট্যা, কোরাল, চাপা, কামিলা, ফাইস্যাসহ বিভিন্ন প্রজাতির মাছ রোদে শুকিয়ে শুঁটকি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর