মেসির প্রিয় পানীয় ‘ইয়েরবা মাতে’।
দুই দশকের বেশি সময় ধরে ফুটবলে রাজত্ব। সেই রোনালদিনিও-থিয়েরি অঁরি-কাকাদের সময়ে উত্থান, তারপর এই ৩৭ বছর বয়সে এসে এমবাপ্পে-হলান্ড-ইয়ামালদের সঙ্গে পাল্লা দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যাওয়া। বার্সেলোনার মেরুন-নীলে শুরুর দিনগুলো থেকে মায়ামির গোলাপি রঙে কিংবা আর্জেন্টিনার জার্সিতে বিশ্বজয়ের চূড়ান্ত প্রাপ্তি, সাফল্য আর ট্রফির ভিড় কখনো থামেনি লিওনেল মেসির ক্যারিয়ারে।ঈশ্বরপ্রদত্ত প্রতিভা? নিখাদ বিস্ময়? নিঃসন্দেহে।
ফুটবল ইতিহাসে মেসির অর্জনের মূলে যে জাদুকরি প্রতিভা, তা নিয়ে সংশয়ের সুযোগ নেই। তবে কেবল শৈল্পিক পায়ে ভর করে দুই যুগ ধরে পাহাড়ের চূড়ায় টিকে থাকা যায় না।পরিশ্রমের ঘাম, আধুনিকতম ফিটনেস প্রযুক্তি, চোট এড়িয়ে চলার জটিল জ্যামিতি আর মাঠের পেছনের কঠোর আত্মত্যাগ ছাড়া এই দীর্ঘস্থায়িত্ব অসম্ভব। কিন্তু এই দৃশ্যমান লড়াইয়ের আড়ালে রয়ে যায় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়—মেসির খাদ্যাভ্যাস।।
সাঁইত্রিশে পৌঁছেও সর্বোচ্চ স্তরের তীব্রতা ধরে রাখার রহস্য লুকিয়ে আছে তাঁর খাবারের থালায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।