advertisement
advertisement

বাংলা কিউআরের মার্চেন্ট বেড়ে ৩৭ লাখ, শীর্ষে বিকাশ ও দ্বিতীয় পূবালী ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ণ
বাংলা কিউআরের মার্চেন্ট বেড়ে ৩৭ লাখ, শীর্ষে বিকাশ ও দ্বিতীয় পূবালী ব্যাংক

advertisement

মানুষের কেনাকাটার বিল সহজে পরিশোধের জন্য চালু হওয়া ‘বাংলা কিউআর’ কোডের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর গত বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে ৩৭ লাখের বেশি মার্চেন্ট কিউআর কোড স্থাপন করেছে বিভিন্ন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান। এখন প্রতিদিন গড়ে ১৩২ কোটি টাকা লেনদেন হচ্ছে কিউআর কোডে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত জুলাইয়ে লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর কোড বাধ্যতামূলক করা হয়। ফলে দেশের সব ব্যাংক ও এমএফএস বাধ্য হয়ে নিজস্ব কোডের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রেতাদের (মার্চেন্ট) কাছে বাংলা কিউআর কোড স্থাপন করছে।এই মার্চেন্টদের এক ব্যাংক বা এমএফএস হিসাবের বিপরীতে বিভিন্ন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি পর্যন্ত বাংলা কিউআর কোড দিয়েছে।

এতে দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্চেন্টরা নগদ অর্থ উত্তোলনের বিকল্প ব্যবস্থা হয়ে উঠেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর