advertisement
advertisement

হরিজন নারীর অধিকার ও কর্মপরিবেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
হরিজন নারীর অধিকার ও কর্মপরিবেশ

‘হরিজন নারীর অধিকার ও কর্মপরিবেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা

advertisement

সোচ্চার প্রকল্পের আওতায় বাদাবন সংঘের উদ্যোগে ‘হরিজন নারীর অধিকার ও কর্মপরিবেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ২২ সেপ্টেম্বর ঢাকার প্রথম আলো কার্যালয়ে।কৃষ্ণ লালসাবেক সভাপতি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ অধিকার ও কর্মপরিবেশের প্রশ্নটি হরিজন নারীদের সামগ্রিক জীবনযাপনের সঙ্গে জড়িত। নারীর অধিকার নিশ্চিত করতে হলে পরিবার, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়গুলো একসঙ্গে দেখতে হবে।

২০১২ সালে সরকার আমাদের জন্য কিছু নীতিগত প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু যাঁর চাকরি আছে, মূলত তাঁরই সুযোগ হয়েছে; চাকরি না থাকলে বাসস্থানের অধিকারও থাকে না। অথচ আমাদের অনেকেরই এই দেশে অন্য কোনো আশ্রয় নেই। নিরাপদ ও স্থায়ী বাসস্থান আমাদের জীবনের মৌলিক প্রয়োজন।আউটসোর্সিংয়ের কারণে পরিচ্ছন্নতাকর্মীদের অনেকে কাজ হারাচ্ছেন এবং সরকার ঘোষিত বেতনের চেয়ে কম পাচ্ছেন। আমরা চাই, এ সমস্যার সাময়িক নয়, জাতীয়ভাবে স্থায়ী সমাধান হোক।

শিক্ষিত ছেলেমেয়েদের যেন শুধু পরিচ্ছন্নতাকর্মীর কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে না হয়; যোগ্যতা অনুযায়ী উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ দিতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর