advertisement
advertisement

দুটি ৫০ ওয়াটের বাল্ব কি একটি ১০০ ওয়াটের বাল্বের সমান আলো দেয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
দুটি ৫০ ওয়াটের বাল্ব কি একটি ১০০ ওয়াটের বাল্বের সমান আলো দেয়

বিদ্যুৎ খরচের হিসাবে দুটি ৫০ ওয়াটের বাল্ব আর একটি ১০০ ওয়াটের বাল্ব সমান

advertisement

আপনার ঘরের ছাদে একটি ১০০ ওয়াটের বাল্ব ঝুলছে। হঠাৎ সেটি নষ্ট হয়ে গেল। এখন ঘরে পড়ে আছে দুটি ৫০ ওয়াটের বাল্ব। আপনি হয়তো ভাববেন, ৫০ আর ৫০ মিলে তো ১০০ হয়। তাহলে দুটি বাল্ব লাগালেই নিশ্চয়ই আগের মতোই আলো হবে। আসলেই কি তাই?ব্যাপারটা এত সহজ নয়। বিদ্যুৎ খরচের হিসাবে দুটি ৫০ ওয়াটের বাল্ব আর একটি ১০০ ওয়াটের বাল্ব সমান। দুটো ক্ষেত্রেই মোট ১০০ ওয়াট বিদ্যুৎ খরচ হবে। কিন্তু আলো দেওয়ার ক্ষেত্রে হিসেবটা সমান নয়।

পুরোনো ধরনের ফিলামেন্টের বাল্ব হলে দুটি ৫০ ওয়াটের বাল্ব থেকে পাওয়া মোট আলো একটি ১০০ ওয়াটের বাল্বের চেয়ে প্রায় এক-পঞ্চমাংশ কম হতে পারে। কিন্তু কেন এমন হয়? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে বাল্বের ভেতরের ছোট্ট একটি তারে।ইনক্যান্ডেসেন্টবাল্বের ভেতরে থাকে টাংস্টেনের তৈরি সরু একটি তার। একে বলা হয় ফিলামেন্ট। এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তারটির বৈদ্যুতিক রোধের কারণে সেটি প্রচণ্ড গরম হয়ে ওঠে।

একসময় তাপমাত্রা এত বেশি হয় যে ফিলামেন্ট জ্বলজ্বল করতে শুরু করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর