advertisement
advertisement

জনপ্রিয় ব্র্যান্ডের র‍্যামের দাম আরও বেড়েছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
জনপ্রিয় ব্র্যান্ডের র‍্যামের দাম আরও বেড়েছে

ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দাম বেড়েছে

advertisement

ঢাকার কম্পিউটার বাজারে এ সপ্তাহে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের র‍্যামের দাম আরও বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে জনপ্রিয় র‍্যামগুলো গত সপ্তাহের তুলনায় সর্বোচ্চ ১ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। একাধিক প্রতিষ্ঠানের বিক্রেতারা জানিয়েছেন, র‍্যামের দাম বাড়লেও প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, হার্ডডিস্ক, মনিটরসহ অন্যান্য যন্ত্রাংশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।

রাজধানীর বিভিন্ন কম্পিউটার মার্কেট ঘুরে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।প্রসেসরইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।এএমডি: রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪.৫ গি.হা. ৪৫ হাজার ৫০০ টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮– ৪.৬ গি.হা. ২৩ হাজার ৫০০ টাকা, রাইজেন–৫ ৫৬০০জি ৩.৬–৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা।মাদারবোর্ড...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর