গিরগিটির ছানা শিকার করেছে মাছরাঙা পাখিটি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ২ আগস্ট
স্কুলে আমরা প্রথম খাদ্যশৃঙ্খল বা ফুড চেইনের কথা জানতে পারি। তবে তা প্রকৃতির আসল খাদ্যশৃঙ্খলের কেবল প্রাথমিক ধারণাটুকু দেয়। যেমন ইঁদুর মাঠের ফসল খায়, সাপ ইঁদুরকে ধরে আর ইগল আবার সেই সাপকে শিকার করে নিয়ে যায়। কিন্তু এই সহজ হিসাবটার ভেতরে অনেক জটিল বিষয়ই বাদ পড়ে যায়। যেমন এঁটুলি বা পেটের কৃমির মতো পরজীবীরা সরাসরি ইগল আর ইঁদুরের শরীর থেকেই পুষ্টি নেয়।
আবার এসব শিকারি প্রাণী মারা গেলে এদের মৃতদেহ খেয়ে সাফ করে দেয় পিঁপড়া ও অন্যান্য মৃতভোজী প্রাণী।প্রকৃতিতে বিভিন্ন প্রাণীর এই জটিল সম্পর্কের হিসাব বের করা বেশ কঠিন ও সময়সাপেক্ষ। এত দিন গবেষকদের দিনের পর দিন মাঠে ঘাটে ঘুরতে হতো। ছানাদের মা-বাবা পাখি কী খাওয়াচ্ছে, তা জানতে পাখির বাসায় নজর রাখতে হতো।
এমনকি শিকার হওয়া প্রাণীর হাড়গোড় খুঁজে পেতে গবেষকদের প্রাণীর মলের মতো দুর্গন্ধযুক্ত জিনিস নিয়েও গবেষণা করতে হতো।তবে গবেষকদের হাতে এখন এসেছে দারুণ এক শক্তিশালী ও আধুনিক মাধ্যম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।