advertisement
advertisement

খাওয়ার পর চা: এই অভ্যাস কতটা স্বাস্থ্যসম্মত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
খাওয়ার পর চা: এই অভ্যাস কতটা স্বাস্থ্যসম্মত

চা সম্পূর্ণ ক্ষতিকারক নয়

advertisement

খাওয়ার পর এক কাপ চা যেন আমাদের অনেকের খাওয়া শেষ করার স্বাভাবিক রীতি। কিন্তু এই অভ্যাসের সঙ্গে জড়িয়ে আছে আয়রন শোষণ, হজম ও শরীরের পুষ্টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।খাবার খাওয়া শেষ, এবার এক কাপ চা—অনেকের কাছেই যেন এ দুই বিষয় একে অন্যের পরিপূরক। দুপুর বা রাতের খাবারের পর চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডা কিংবা একটু বিশ্রাম নেওয়া আমাদের দৈনন্দিন অভ্যাসেরই অংশ।চা সম্পূর্ণ ক্ষতিকারক নয়চা যে একেবারেই ক্ষতিকর, তা নয়।

তবে কখন চা পান করছি, সেটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাবারের সঙ্গে বা খাওয়া শেষ করার পরপরই চা পান করলে শরীরে আয়রন শোষণের প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: আয়রন শোষণচায়ে থাকা ট্যানিন ও পলিফেনল খাবারের নন-হিম আয়রন শোষণে বাধা দিতে পারে। উদ্ভিজ্জ খাবার, ডাল, শাকসবজি, শস্য ও ডিমে থাকা আয়রন মূলত এ ধরনের।খাবারের সঙ্গে বা খাওয়া শেষ করার পরপরই চা পান করলে নন-হিম আয়রন শোষণ উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

অন্যদিকে মাংস, মাছ ও কলিজায় থাকা হিম আয়রনের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম।অর্থাৎ চায়ের ক্ষেত্রে মূল সমস্যা ক্যাফেইন নয়; বরং চায়ে থাকা পলিফেনল ও ট্যানিনজাতীয় যৌগই আয়রন শোষণে বেশি ভূমিকা রাখে।হজমের ক্ষেত্রেও সবার অভিজ্ঞতা এক নয়সবার হজমশক্তি এক নয়খাবার খাওয়ার পর চা পান করলে কারও ভালো লাগতে পারে, আবার কারও অস্বস্তিও হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর