advertisement
advertisement

বাঁধনের ওপর হামলা থেকে কনসার্ট স্থগিত—সেপ্টেম্বরের আলোচিত চার ঘটনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
বাঁধনের ওপর হামলা থেকে কনসার্ট স্থগিত—সেপ্টেম্বরের আলোচিত চার ঘটনা

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলা করা হয়

advertisement

সেপ্টেম্বরজুড়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনে আলোচনায় ছিল নানা ঘটনা। ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা, অস্কারে বাংলাদেশ থেকে রইদ-এর যাত্রা, ঢাকায় তিন কনসার্ট স্থগিত এবং আশির দশকের লুকে তারকাদের ছবি—ভিন্ন ভিন্ন কারণে চারটি ঘটনাই নজর কেড়েছে।ভেনিসে বাঁধনের ওপর হামলা৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্মাতা রুবাইয়াত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড-এর প্রদর্শনীতে অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে পার্কে হামলার শিকার হন বাঁধন। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন তিনি। বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে ঢাকায় শিল্পীরা মানববন্ধন করেন।‘রইদ’ সিনেমার দৃশ্যে নাজিফা তুষি বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে সুমনের ‘রইদ’অস্কারে বাংলাদেশের ‘রইদ’৯৯তম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের রইদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর