advertisement
advertisement

‘ডক্টর’ লিওনেল মেসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ণ
‘ডক্টর’ লিওনেল মেসি

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি

advertisement

লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে যুক্ত হলো নতুন ও অনন্য এক অধ্যায়। বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদ গতকাল বুধবার কিংবদন্তিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি (ডক্টর হোনরিস কউসা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলবেন মেসি।

সেদিন ম্যাচের আগে তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে।বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ে (ইউবিএ) উচ্চ পর্ষদের উত্থাপিত ও সর্বসম্মতিক্রমে গৃহীত এ প্রস্তাবের সূচনায় বলা হয়, ‘তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার উৎকর্ষ, অধ্যবসায়, বিনয়, কাজের ক্ষেত্রে শৈল্পিক ও নৈতিক আচরণ এবং একই সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতিনিধিত্ব করার প্রতি তাঁর অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত—যে মূল্যবোধগুলো এই বিশ্ববিদ্যালয় তার ইতিহাসজুড়ে সব সময় লালন ও প্রচার করে আসছে।’প্রস্তাবে আর্জেন্টিনার হয়ে মেসির সাফল্যও তুলে ধরা হয়।

২০২১ কোপা আমেরিকা জয়ের পর ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন মেসি।সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে হারের পর গত আগস্টে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসিবিশ্ববিদ্যালয়টির রেক্টর রিকার্দা গেলপি বলেন, ‘মেসি সম্পর্কে সব আর্জেন্টাইন যা জানেন—তাঁর পরিসংখ্যান বা একজন ক্রীড়াবিদ হিসেবে অনন্য অর্জনগুলোর বাইরেও আমরা এমন একজন বিনয়ী এবং অদম্য মানুষকে সম্মান জান...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর