advertisement
advertisement

‘তিনি আমাদের আপনজন, একনজর দেখতে দাঁড়িয়ে আছি সকাল থেকে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
‘তিনি আমাদের আপনজন, একনজর দেখতে দাঁড়িয়ে আছি সকাল থেকে’

ফেনীর পরশুরামে পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর আড়াইটায় পরশুরামের মুহুরী নদী সংলগ্ন ঘাটঘর এলাকায়

advertisement

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর রাজধানীর গুলশানের বাসা থেকে ফেনীর উদ্দেশে তাঁর গাড়িবহর যাত্রা করে। বেলা সোয়া একটায় তাঁকে বহনকারী বাসটি ফেনী এসে পৌঁছায়। ফেনী হয়ে তাঁর গাড়িবহর জেলার পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় আসে বেলা দুইটা নাগাদ। এর আগে শুরু হয় ভারী বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখানে দুপুর আড়াইটায় তিনি ১ হাজার ৫৪২ কোটি টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প উদ্বোধন করেন। এরপরই শুরু হয় সমাবেশের কার্যক্রম।এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পরশুরামের মুহুরী নদীসংলগ্ন ঘাটঘর এলাকার দক্ষিণ কাউতলীর মহুরী নদীর পাড়ে হাজারো নারী-পুরুষ ভিড় জমান সকাল থেকেই। সকাল ১০টার আগেই পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তবে সেখানে সবার প্রবেশের অনুমতি মেলেনি।

অনেকেই তাই আশপাশের সড়কে ভিড় জমিয়েছেন।সভাস্থলে যাওয়ার অনুমতি না পেলেও নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন পূর্ব সাহেবনগর গ্রামের পঞ্চাশোর্ধ্ব নুরজাহান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর