advertisement
advertisement

সূচকে টেকসই প্রবৃদ্ধি ধরে রেখেছে এসবিএসি ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
সূচকে টেকসই প্রবৃদ্ধি ধরে রেখেছে এসবিএসি ব্যাংক

advertisement

দেশের ব্যাংকিং খাতে সুশাসন, নৈতিকতার মান রক্ষা ও সুষম প্রবৃদ্ধি অর্জনে জোর দিচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি। ‘একসঙ্গে এগিয়ে চলা’ ভাবনাকে প্রাধান্য দিয়ে প্রান্তিক ও সাধারণ মানুষকে আধুনিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতে ধারাবাহিকভাবে কাজ করছে ব্যাংকটি।২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধনের পর ৩ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

পরে ২০২১ সালের ১১ আগস্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে সুশাসিত ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্যিক ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করে। গ্রাহকদের দোরগোড়ায় নির্বিঘ্ন ব্যাংকিং সেবা পৌঁছে দিতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকটির কার্যক্রম বাড়িয়েছে। এখন সারা দেশে ৯০টি শাখা, ৩২টি উপশাখা, ৮৫টি এটিএম ও সিআরএম এবং ৩৬টি সক্রিয় এজেন্ট আউটলেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ব্যাংকটির ৪২ শতাংশ শাখা গ্রামীণ অঞ্চলে অবস্থিত, যা গ্রামকেন্দ্রিক অর্থনীতিকে সচল রাখতে সহযোগিতা করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর