ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিআইইউয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ, জেএমসি বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর সফলভাবে শেষ হয়েছে।
২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি, ডিএসসিতে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিশেষ কর্মশালা, প্যানেল ডিসকাশন, স্পটলাইট পিচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবারের মিডিয়া বাজের মূল প্রতিপাদ্য ছিল ‘অ্যাডভারটাইজিং অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং’।
আয়োজনের প্রথম দিন ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় ‘ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।