advertisement
advertisement

ইলিশ আহরণ বাড়ল শেষ সময়ে 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
ইলিশ আহরণ বাড়ল শেষ সময়ে 

খুচরা বিক্রির জন্য বিভিন্ন আকারের ইলিশ মাছ সাজিয়ে রাখা হয়েছে

advertisement

মৎস্যজীবীদের ভাষ্য, মৌসুমের শেষ সময়ে যখন ইলিশের প্রাচুর্য দেখা দিয়েছে, তখনই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলে আসছে। এতে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।ইলিশের আহরণ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এসে হঠাৎ বেড়েছে। অথচ গত আগস্ট থেকে শুরু হওয়া মৌসুমজুড়েই দেশের দক্ষিণাঞ্চলের সাগর ও নদীতে ইলিশের তেমন দেখা পাওয়া যায়নি। এর মধ্যেই ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত (মোট ২২ দিন) ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।

এমন পরিস্থিতিতে জেলে ও মৎস্যজীবীরা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কমপক্ষে ১০ দিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।তাঁদের যুক্তি, মৌসুমের শেষ সময়ে যখন ইলিশের প্রাচুর্য দেখা দিয়েছে, তখনই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলে আসছে।

এতে তাঁরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি ইলিশ আহরণের লক্ষ্যমাত্রাও পূরণ হবে না।বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্য আড়তদার সমিতির তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে গতকাল বুধবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পোর্ট রোডের মোকামে ইলিশ এসেছে ১ হাজার ২৮০ মণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর