advertisement
advertisement

আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানঘাঁটির ঘটনায় ইরান জড়িত: যুক্তরাজ্যের দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানঘাঁটির ঘটনায় ইরান জড়িত: যুক্তরাজ্যের দাবি

আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে সড়কে ব্যারিকেড দিয়ে পাহারা দিচ্ছেন সশস্ত্র পুলিশ সদস্যরা। ২৭ সেপ্টেম্বর ২০২৬

advertisement

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, দেশটির গ্লস্টারশায়ারে মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের ঘটনায় ইরানের একটি ভূমিকা ছিল বলে বিশ্বাস করে তাঁর সরকার।গত রোববার রাতে যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির দিকে তিনটি সন্দেহজনক ভ্যান যাওয়ার খবর পায় পুলিশ। পরে ঘাঁটি থেকে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরের উইলফোর্ড এলাকায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সন্দেহভাজন পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ আনা হলেও পরে তাঁদের জামিন দেওয়া হয়।বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ‘আরএএফ ফেয়ারফোর্ডে যা ঘটেছে, তাতে ইরান কোনো না কোনোভাবে জড়িত ছিল বলে জোরালো ইঙ্গিত রয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাব দিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাজ্য ভুল পথে হাঁটছে।সামাজিক যোগাযোগমাধ্যমে আরাগচি লিখেছেন, ‘বিদেশি রাষ্ট্রের হয়ে কাজ করা কথিত সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার বিষয়টি আসলে সবকিছুই বলে দেয়।’সন্দেহভাজন পাঁচজনকে কেন জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর