রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) হলো একটি আর্থিক ব্যবস্থা; যার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা বড় আকারের আবাসন বা বাণিজ্যিক সম্পদে ক্ষুদ্র অঙ্কের অর্থ শেয়ারের মতো বিনিয়োগ করে নিয়মিত লভ্যাংশ আয় করতে পারেন। বাংলাদেশে সাধারণ মানুষের মাথার ওপর ছাদের সংস্থান করা দিন দিন কঠিন হয়ে উঠছে। অন্যদিকে দেশের আবাসন খাতও দীর্ঘদিন ধরে অর্থায়নের সংকটে ভুগছে।
উন্নত ও উন্নয়নশীল বহু দেশে আরইআইটি আবাসনসংকট নিরসন ও পুঁজিবাজারের প্রাণচাঞ্চল্য ফেরাতে বড় ভূমিকা রাখলেও বাংলাদেশে এটি বাস্তবে রূপ নিতে পারেনি।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২৪ সালে ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড বিধিমালা, ২০২৪’ অনুমোদন করলেও আইনগত, প্রাতিষ্ঠানিক ও বাজারকেন্দ্রিক নানা জটিলতার কারণে দেশে এখনো কোনো আরইআইটি ফান্ড কার্যকরভাবে আলো দেখেনি।আরইআইটি চালুর ক্ষেত্রে প্রধান যেসব প্রতিবন্ধকতাগুলো সামনে আসে, সেগুলোর মধ্যে রয়েছে—কঠোর ও উচ্চ মূলধনি শর্তাবলি: বিএসইসির নতুন বিধিমালা অনুযায়ী, একটি আরইআইটি ফান্ড গঠনের জন্য ন্যূনতম ২০০ কোটি টাকার মূলধন প্রয়োজন, যা সিটি করপোরেশন এলাকার প্রকল্পের ক্ষেত্রে ৩০০ কোটি টাকা।
এ ছাড়া ফান্ড ম্যানেজারের ন্যূনতম পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা হওয়া বাধ্যতামূলক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।