advertisement
advertisement

অভিমান না অবসর? রোনালদো কি আর পর্তুগালে ফিরবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
অভিমান না অবসর? রোনালদো কি আর পর্তুগালে ফিরবেন

ক্রিশ্চিয়ানো রোনালদো

advertisement

গতকাল রাতের কথা। সবাই যখন গভীর ঘুমে—এমন সময় ফেসবুকে এক পোস্ট দিয়ে বসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক বিরতির মাঝপথেই পর্তুগালের ক্যাম্প ছেড়ে রোনালদো ফিরে যাচ্ছেন সৌদি আরবে। লেখার সুরেই বোঝা যাচ্ছে, অভিমান থেকেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। কোচ বা ফেডারেশন কারও সঙ্গেই বনিবনাটা ঠিক হয়নি তাঁর। কারণটা খুঁজতে একটু পেছনে ফিরতে হবে।গুঞ্জন ছিল বিশ্বকাপের পরপরই জাতীয় দল থেকে অবসর নেবেন রোনালদো।

২২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অর্জনের যেমন কমতি নেই, তেমনই কমতি নেই হতাশারও। দেশের হয়ে তিনটি শিরোপা জিতেছেন, পর্তুগালের মতো দলকে বিশ্বমঞ্চে ত্রাস করে তুলেছেন। আবার বিশ্বকাপে তাঁর হতশ্রী পারফরম্যান্স হতাশ করেছে সবাইকে। হয়তো একটা বিদায়ী ম্যাচ দিয়েই লাল জার্সিতে ক্যারিয়ারের ইতি টানা হয়ে যেত তাঁর।কিন্তু এমন সময় দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন জর্জ জেসুস। আল নাসরের কোচ হিসেবে এক বছর ধরে রোনালদোর সঙ্গে কাটিয়েছেন তিনি।

সৌদিতে তাঁকে এনে দিয়েছেন প্রথম ট্রফি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর