advertisement
advertisement

রবীন্দ্রনাথের ইতালি ভ্রমণের শতবর্ষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
রবীন্দ্রনাথের ইতালি ভ্রমণের শতবর্ষ

১৯২৬ সালে ইতালিতে রবীন্দ্রনাথের ছবি অবলম্বনে

advertisement

ইতালির উত্তর-পূর্বাঞ্চলে জলে ডুবে থাকা, অথবা ভেসে ওঠা এক অপূর্ব ভূখণ্ড, নাম ভেনেৎজিয়া। চলতি ভাষায় আমরা বলি ভেনিস। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলেছিলেন ‘অ্যাড্রিয়াটিকের রানী’। সেই সবুজাভ ভেনেশিয়ান ল্যাগুনের ভেতর থেকে পানকৌড়ির মতো মাথা বের করা শহর ভেনিসে আমি যখন পা রাখি, তখন মনের ভেতর বাজতে থাকে, তোমার হলো শুরু, আমার হলো সারা। দিনটি ১ সেপ্টেম্বর ২০২৬। ঠিক ১০০ বছর আগে এই শহরে ঘুরতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিন দিনের জন্য।

আমার সফর ১৪ দিনের। যাত্রা শুরুর আগে থেকেই বাংলা ভাষার এক ক্ষুদ্র লেখক হিসেবে রবীন্দ্রনাথের মতো বাংলা ভাষার মহান লেখক ও শিল্পীর ইতালি ভ্রমণের বিষয়টি আমাকে বিশেষভাবে পুলকিত করছিল। এই লেখা তারই ফল। বলা যেতে পারে, এই রচনা ভেনিস ঘুরে এসে রবীন্দ্রনাথের ইতালি ভ্রমণের শতবর্ষ উদ্যাপন।রবীন্দ্রনাথ ঠাকুর ইতালিতে গিয়েছিলেন দুবার। একবার ১৯২৫ সালে, দ্বিতীয় ও শেষবার ১৯২৬ সালে।

অবশ্য এর আগেও তিনি ইতালির মাটি স্পর্শ করেছেন, তবে সেটা ছিল ইতালিতে যাত্রাবিরতি মাত্র।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর