advertisement
advertisement

বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে আদালত চত্বরে আওয়ামীপন্থী তিন আইনজীবীকে মারধরের অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে আদালত চত্বরে আওয়ামীপন্থী তিন আইনজীবীকে মারধরের অভিযোগ

শরীয়তপুরে আদালত চত্বরে মিছিল করেন সদর উপজেলা বিএনপির কয়েকজন নেতা–কর্মী ও সমর্থক

advertisement

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধর ও দুটি চেম্বার ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির একটি পক্ষের নেতা–কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।মারধরের শিকার আইনজীবীরা হলেন সানোয়ার মল্লিক, শাহীন খান ও তানিয়া সুলতানা।

তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপনকে কেন্দ্র করে কয়েকজন আইনজীবী কর্মসূচির আয়োজন করেন। এর প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে আদালত চত্বরে মিছিল করেন সদর উপজেলা বিএনপির কয়েকজন নেতা–কর্মী ও সমর্থক।

মিছিলটির নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ।অভিযোগ আছে, মিছিল থেকে কয়েকজন সানোয়ার মল্লিককে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সিঁড়িতে মারধর করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর