advertisement
advertisement

মধুমতি ব্যাংকের গ্রাহকের ৬৭ শতাংশ নারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
মধুমতি ব্যাংকের গ্রাহকের ৬৭ শতাংশ নারী

advertisement

দেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে এবং নারীদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে নীরবে কাজ করছে নতুন প্রজন্মের মধুমতি ব্যাংক পিএলসি। প্রথাগত ব্যাংকিংয়ের বাইরে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও মানসম্মত সেবার মাধ্যমে ব্যাংকটি খুব দ্রুত সাধারণ মানুষের কাছে পরিচিতি পাচ্ছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের নারীদের ক্ষমতায়নে ব্যাংকটি বেশ ভালো অবদান রাখছে। বর্তমানে ব্যাংকের গ্রাহকদের মধ্যে ৬৬ দশমিক ৬৬ শতাংশ নারী।

শুধু এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকটির মোট গ্রাহকের প্রায় ৭০ শতাংশই নারী, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে ভিন্ন দৃষ্টান্ত।ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে ব্যাংকটির ৫৬টি শাখা, ৬টি উপশাখা এবং ৫৪টি এটিএম ও সিআরএম বুথ কাজ করছে। বিশেষ করে প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিংয়ে সবচেয়ে বেশি জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে তারা দেশের ৩৬টি জেলার ১১৩টি উপজেলায় ৪০৫টি এজেন্ট পয়েন্টের মাধ্যমে সেবা দিচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর