advertisement
advertisement

মানুষের কোন দক্ষতা এআই প্রতিস্থাপন করতে পারবে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
মানুষের কোন দক্ষতা এআই প্রতিস্থাপন করতে পারবে না

এআই টুল ব্যবহার করতে পারা মানেই আন্তর্জাতিক বাজারে দক্ষ কর্মী হয়ে যাওয়া নয়

advertisement

‘পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে।’ সত্তরের দশকের এই গান যেন প্রযুক্তি–দুনিয়ায় আবার নতুন করে সুর দিচ্ছে। কারণ, পৃথিবীর এই বদলে যাওয়া গত কয়েক দশকের চেয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ঘটেছে। বদলে দিয়েছে মানুষের চিন্তার দুনিয়া। বিজ্ঞানের প্রসারের আগে প্রাচীন মিসরে জাদুবিদ্যাচর্চার প্রচলন ছিল। সেই জাদুবিদ্যা যেন আবার ফিরে এসেছে প্রযুক্তিবিদ্যার হাত ধরে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে।প্রযুক্তির এই জাদুবলে যেমন মানুষের কাজ সহজ হয়েছে, তেমনি হুমকির মুখে পড়েছে জীবন–জীবিকা। এআই যখন একাই অনেকের কাজ নিমেষেই করে দিতে পারছে। অফিস–বাসা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজেদের উপস্থাপনের জন্য প্রযুক্তির সার্বিক ব্যবহারের সহজলভ্যতা অনেক পেশাদারের জন্য হুমকির হলেও কিছু পেশা আছে, যেগুলো দখলে নিতে পারবে না এআই।

মানুষের এসব দক্ষতা সহজে প্রতিস্থাপন করা কঠিন।সমালোচনামূলক চিন্তা, নেতৃত্ব, যোগাযোগ, দর-কষাকষি, সহমর্মিতা, সৃজনশীলতা, দল পরিচালনা ও জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার গুরুত্ব সব সময় সমান থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর