ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবি
সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবিকে টিকিয়ে রাখতে ১০ হাজার কোটি টাকার স্বল্প সুদে ঋণসুবিধা চাইলেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। তাঁরা বলছেন, সংস্থাটি বর্তমানে উচ্চ সুদে নেওয়া ১৪ হাজার কোটি টাকার ঋণ বোঝায় ধুঁকছে। এসব ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে সংস্থাটি।
তাই আইসিবিকে এই সংকট থেকে উদ্ধার করতে স্বল্প সুদে ঋণসুবিধা দরকার, যা দিয়ে উচ্চ সুদের ঋণ পরিশোধ করা হবে।১৯৭৬ সালের ১ অক্টোবর রাষ্ট্রপতির বিশেষ আদেশে জন্ম নেওয়া এই বিনিয়োগ সংস্থার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের কাছে এই সহায়তা চাওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এ সহায়তা চাওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, শুধু সরকারের আশীর্বাদ দিয়ে কোনো এন্টারপ্রাইজ (প্রতিষ্ঠান) চলতে পারে না।এ সময় অর্থমন্ত্রী আইসিবি প্রতিষ্ঠার মূল ধারণা কী ছিল তা তুলে ধরে বলেন, সাধারণ মানুষের সঞ্চয় আইসিবির মাধ্যমে বিনিয়োগে যাবে, সেই বিনিয়োগ অর্থনীতিতে অবদান রাখবে, এটাই ছিল আইসিবি প্রতিষ্ঠার মূল ধারণা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।