এআইয়ের বদলে দেওয়া কর্মজগতে ২০ বছর বয়সীদের জন্য ইলন মাস্কের পরামর্শ, একটি দক্ষতার মধ্যে নিজেকে আটকে না রেখে নানা বিষয়ে শেখার অভ্যাস গড়ে তোলা। তাঁর মতে, ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী দক্ষতা হতে পারে মানিয়ে নেওয়ার ক্ষমতা।২০ বছর বয়সে ক্যারিয়ার নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন থাকে, কী হতে চাই? কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বদলে দেওয়া কর্মজগতে প্রশ্নটা হয়তো একটু বদলানো দরকার।
ইলন মাস্কের পরামর্শ, একটি নির্দিষ্ট দক্ষতা বা চাকরির পরিচয়ের মধ্যে নিজেকে আটকে না রেখে শেখার পরিধি বাড়াতে হবে। জানতে হবে নানা বিষয়ে, তৈরি করতে হবে বদলে যাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। View this post on Instagram শুধু একটি বিষয় জানলেই কি চলবে?দীর্ঘদিন ধরে তরুণদের বলা হয়েছে। একটি নির্দিষ্ট ক্ষেত্র বেছে নাও, সেটিতে দক্ষ হয়ে ওঠো এবং সেই দক্ষতাকেই নিজের ক্যারিয়ারের ভিত্তি বানাও।
কিন্তু এআইএর অগ্রগতিতে এই ধারণা এখন নতুন করে ভাবার সময় এসেছে।আজ এআই কোডিং, ডিজাইন, গবেষণা, ফাইন্যান্স কিংবা কনটেন্ট তৈরির মতো একাধিক ক্ষেত্রেই দ্রুত দক্ষ হয়ে উঠছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।