advertisement
advertisement

কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ
কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে

advertisement

বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ দিচ্ছে বিনা মূল্যের কোর্স। তবে কোর্স শেষ করার পর সার্টিফিকেট নিতে চাইলে নির্ধারিত ফি দিতে হবে। কোর্সগুলো অনলাইনে হওয়ায় ঘরে বসেই শেখার সুযোগ রয়েছে।কারা আবেদন করতে পারবেনবিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এসব কোর্সে ভর্তি হতে পারবেন। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা নেই।

অধিকাংশ কোর্সে পূর্বাভিজ্ঞতা বা কোনো নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন নেই। তবে কোর্সভেদে যোগ্যতার শর্ত ভিন্ন হতে পারে।যেসব সুবিধা পাওয়া যাবেকর্নেল বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সে বিভিন্ন বিষয়ের জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। অধিকাংশ কোর্স নিজের সুবিধামতো সময়ে সম্পন্ন করা যায়।

ফলে শিক্ষার্থী ও চাকরিজীবীরা নিজেদের সময় অনুযায়ী কোর্সের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।আবেদনের নিয়ম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনের আগে সংশ্লিষ্ট কোর্সের যোগ্যতা, কোর্সের ধরন ও অন্যান্য শর্ত দেখে নেওয়া প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর