advertisement
advertisement

সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন

advertisement

অক্টোবর মাসের প্রথম সপ্তাহ শুরু হয়েছে আজ রোববার। সকালেই শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। গত সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে সূচকের ওঠানামায় নেতিবাচক প্রবণতা ছিল। তাই এ সপ্তাহে কোন কোম্পানির দাম বাড়ল ও কোন কোম্পানির দাম কমল, তা জানতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকবে। এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা, ভ্রমণ ও প্রবাসী আয় আনতে ব্যাংকে চলবে বিদেশি মুদ্রার বিনিময়। ফলে মুদ্রার বিনিময় হার কত, তা–ও জানতে চাইবেন বিনিয়োগকারীরা।

সঞ্চয়কারীদের আগ্রহ আছে আমানত ও ঋণের সুদহার নিয়ে। কিছুদিন ধরেই সোনার বাজারে দামের ওঠানামা আছে। সর্বশেষ গত বুধবার সোনার দাম বেড়েছিল। এ ছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় কোন জিনিসের দাম কত, তা নিয়েও আগ্রহ আছে। এবার সপ্তাহের শুরুতে অর্থনীতি ও বাণিজ্যের এসব সূচক ও দাম কোথায় আছে, তা দেখে নিই।শেয়ারবাজারগত সপ্তাহ শেষে শেয়ারবাজারের সব কটি সূচক নিম্নমুখী ছিল।

গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩২ পয়েন্টে পৌঁছায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর