advertisement
advertisement

পঞ্চগড় বন্ধুসভার পাঠচক্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ণ
পঞ্চগড় বন্ধুসভার পাঠচক্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’

পঞ্চগড় বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘কবি’ নিয়ে পাঠচক্রের আসর করেছে পঞ্চগড় বন্ধুসভা। ৩ অক্টোবর মকবুলার রহমান সরকারি কলেজ ক্যাম্পাসে এ আসর বসে।পাঠচক্রে ‘কবি’ উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র, প্রেম, বিরহ, গ্রামীণ সমাজজীবন, লোকসংস্কৃতি এবং নীতাই চরিত্রের শিল্পীসত্তা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। বন্ধুসভার সদস্যরা নিজেদের পাঠ-অনুভূতি ও বিশ্লেষণ তুলে ধরেন।

আলোচনার মধ্য দিয়ে উঠে আসে—একটি উপন্যাস কীভাবে শুধু গল্প বলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সময়, সমাজ ও মানুষের জীবনকে ধারণ করতে পারে।পাঠচক্র শেষে পঞ্চগড় বন্ধুসভার বন্ধুরাপাঠচক্রে প্রথম আলো পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, পঞ্চগড় বন্ধুসভার সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক রেশমা রিয়া, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই, বন্ধু রনি রায়হান, ফাহিম, আবির, সুজন, সারা, নারী উদ্যোক্তা খাদিজা আক্তার উপস্থিত ছিলেন।সাধারণ সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর