advertisement
advertisement

ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা কেন ব্যর্থ হচ্ছি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা কেন ব্যর্থ হচ্ছি

সম্পাদকীয়

advertisement

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তার আগাম সতর্কতা উচ্চারণ করেছিলেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদেরা। সেই সতর্কতা যে আমলে নেওয়া হয়নি, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যই সেটা স্পষ্ট করছে। এ বছর ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরুর পর এটি এক বছরে চতুর্থ সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

আমরা মনে করি, সারা বছর ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে সরকারের যে শিথিলতা, তার মূল্য নাগরিকদের দিতে হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে, ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্টে মৃত্যু হয়েছিল ৪৩ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২০ হাজার ৫৩৬ জন। অক্টোবর মাসের প্রথম তিন দিনেও সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

এ বছর ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক বেড়ে গেছে।ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করাতে স্বজনদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর